
পরাশর মুখার্জি রিপন-আশাশুনি :
আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের দুইদিন ব্যাপী যুব শক্তির বিকাশ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় আইডিয়াল এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতাধীন প্রতিবন্ধী যুবদের অংশগ্রহনে দুই দিন ব্যাপী ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহনে যুবশক্তির বিকাশ শীর্ষক প্রশিক্ষণে আশাশুনি সদর ইউনিয়নের ১৫ জন প্রতিবন্ধী যুব ক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।
প্রশিক্ষক হিসেবে প্রথম দিন পরিবারে বা সমাজে প্রতিবন্ধী শিশু/কিশোর/ যুব/নারী/পুরুষদের বাধাগুলো কোথায়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ সম্পর্কে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। দ্বিতীয় দিনে (সোমবার) উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। তিনি বয়ো:সন্ধিকালে স্বাস্থ্য পরির্চযা, বাল্য বিবাহের কুফল, কিশোর কিশোরীদের টিকাদান কর্মসূচী, পরিস্কার পরিচ্ছন্নতা, পুষ্টির গুরুত্ব, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোকপাত করেন। সহঃ প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের সিবিআর অফিসার করবী স্বর্ণকার। তিনি যুব সংঘ কেন? কি উদ্দেশ্য? যুব ক্লাব এর সদস্যদরে জন্য আচরণ বিধি, প্রতিবন্ধী শিশু/নারী/যুবদরে সাথে সহিংসতা হলে কি করণীয়? কোথায় যেতে হবে সুরক্ষা নীতিমালা ইউনয়িন পরষিদ ও উপজলা র্পযায়ে কোথায় কোথায় কি ধরনরে সেবা পাওয়া যায়? সে বিষয়ে আলোকপাত করেন।

