
মার্শাল হাসান :
গতকাল ৮ নভেম্বর ২০২৫ খ্রি. ঢাকা ক্যান্টনমেন্ট সোতোকান কারাতে একাডেমির আয়োজন অনুষ্ঠিত হলো বেল্ট পরীক্ষা ও আন্তঃ ক্লাব কারাতে প্রতিযোগিতা।
৬০ জন ছাত্র ছাত্রীর স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ওজন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।অভিভাবক ও ছাত্র ছাত্রীদের ভাষ্য মতে এমন প্রতিযোগিতা প্রতিযোগিদের আত্মবিশ্বাস ও জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রতিযোগিরা খুবই আনন্দিত। একাডেমির ফাউন্ডার ও চিফ কোচ সেন্সি আফজাল ইসলাম এর তত্ত্বাবধানে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

