
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলার ইউনিয়ন সমূহের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ৩-৪ নভেম্বর সকাল ১০ টায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় জাকস রিসোর্স সেন্টার জয়পুরহাট’এ নওগাঁর ধামইরহাট উপজেলার চারটি ইউনিয়নের ৩২ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাদের সাথে দুইদিন ব্যাপী ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এম শফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার, ওয়াটারএইড বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ ও ইএসডিও কর্মীবৃন্দ।
স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রঞ্জন কুমার ঘোষ, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট, ওয়াটারএইড বাংলাদেশ।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন চাহিদা, সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে অন্তর্ভুক্তিমূলক একটি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা। ইউনিয়নের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন এম শফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার এবং সাঈদ মাহাদী, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট, ওয়াটারএইড বাংলাদেশ । মূল অংশগ্রহণকারীগণ এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে বলে মতামত ব্যক্ত করা হয়।

