
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘ধানের শীষ’ প্রতীকের এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কামাল জামাল মোল্লা ভাই।
এই মনোনয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতা ও কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরখোলা ইউনিয়ন, শিবচর, মাদারীপুর-১ এলাকার নেতাকর্মীরা এই মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন দিকনির্দেশনা দেবে।
বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, কামাল জামাল মোল্লার নেতৃত্বে মাদারীপুর-১ আসনে ধানের শীষ বিজয়ী হবে এবং এলাকার মানুষের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

