
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মানবাধিকার সম্মেলন ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের কর্ণধর জননেতা আমিনুল হক।

সম্মেলনে বক্তারা মানবাধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা একটি সভ্য সমাজ গঠনের অপরিহার্য অংশ, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল ভিত্তি।
প্রধান অতিথি জননেতা আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন—
“বাংলাদেশ মানবাধিকার কমিশন জনগণের অধিকার রক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবাধিকারের সুরক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, এবং গণমাধ্যমকর্মীরা।

