
মোঃ আবুল কালাম-নবীনগর প্রতিনিধি :
আজ রোববার (২ নভেম্বর ২০২৫) বিকাল ৪ ঘটিকার সময় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবীনগর উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক নবীনগরের জনপ্রিয় নেতা ও জননেতা কাজী নাজমুল হোসেন তাপস
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা মহিলা দলের নেত্রী মোছাম্মৎ সালেহা আক্তার সদস্য কেন্দ্রীয় মহিলা দল ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক৷
কাজী নাজমুল হোসেন তাপস বক্তব্যে বলেন, “নারীর জাগরণ ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। মহিলা দলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও দেশমাতৃকার পক্ষে কাজ করতে হবে।”
আলোচনা সভায় উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মহিলা দল নেত্রীবৃন্দ আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
র্যালি ও সভাকে কেন্দ্র করে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

