
জিতেন্দ্র :
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলায় ৫৪ তম জাতীয় সময় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ নভেম্বর, ২০২৫ তারিখে যথোপযুক্ত মর্যাদায় দেশব্যাপী “৫৪তম জাতীয় সমবায় দিবস” পালিত হয়। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তোফায়েল আহম্মেদ, পুলিশ সুপার, সুনামগঞ্জ।
সভাপতিত্ব করেন, চন্দন দত্ত, জেলা সমবায় কর্মকর্তা, সুনামগঞ্জ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। বক্তারা ‘সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন’ বাস্তবায়নের আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে অংশগ্রহণকারীদের ঐক্য ও উদ্দীপনা, যা প্রমাণ করে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় কেবল প্রতিপাদ্য নয়, বরং এক বাস্তব উন্নয়নের দিকনির্দেশনা।
- আলোচনা সভা : দিবসটি উপলক্ষে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হবে।
- ক্রোড়পত্র প্রকাশ: জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
-
- বিষয়: এবারের প্রতিপাদ্য বিষয় হলো “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”।
- উপলক্ষ্য: দেশ ও জনগণের উন্নয়নে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা এই দিবস উদযাপনের অন্যতম লক্ষ্য।

