
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৮ আসনের জনপ্রিয় নেতা ও গণমানুষের প্রিয় মুখ এস এম জাহাঙ্গীর হোসেন আজ দক্ষিণখান থানাধীন ৪৭নং ওয়ার্ডে এক গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হয়ে জনগণের সামনে তুলে ধরেন ৩১ দফা কর্মসূচি ও অঙ্গীকারনামা।
সভায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেন —
“জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের প্রধান লক্ষ্য। আমি এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও আধুনিক ঢাকা-১৮ গড়ে তুলতে চাই।”
তিনি তাঁর ৩১ দফার মধ্যে এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নতি, তরুণদের কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা উপস্থিত থেকে তাঁর বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এস এম জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে আছেন, তিনি জনগণের আসল প্রতিনিধি।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন —
“এই ৩১ দফা কোনো কাগজের অঙ্গীকার নয়, এটি আমার হৃদয়ের প্রতিশ্রুতি। জনগণ আমাকে যদি সুযোগ দেয়, আমি প্রতিটি কথা বাস্তবায়ন করে দেখাব।”
দক্ষিণখানের মানুষের প্রত্যাশা, আগামীর দিনে এই ৩১ দফা হবে পরিবর্তনের দিশারি এবং এস এম জাহাঙ্গীর হোসেনই হবেন ঢাকা-১৮ আসনের উন্নয়নের রূপকার।

