
বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্থানে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ক্যান্টনমেন্ট থানা বিএনপির বিপ্লবী আহবায়ক জনাব এডভোকেট মোঃ আলমগীর হোসেন, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রতন, এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা।
লিফলেট বিতরণ কার্যক্রমটি মানিকদী, বালুঘাট, বাইগারটেক, বাউনিয়া ও আজিজ মার্কেট এলাকায় সম্পন্ন হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই বর্তমান জাতীয় সংকট উত্তরণের একমাত্র পথ।
তারা আরও জানান, বিএনপির এই কর্মসূচি জনমানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।

