
আশিকুর রহমান-খুলনা :
কয়রায় মহারাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মঠবাড়িয়া, গ্রাম পবনা নামক একটি স্থানে মাছের ঘের দখল মারপিট ভাঙচুর ও লুট পাটের অভিযোগ উঠেছে খুলনা জেলা বিএনপি সিনিয়ার যুগ্ম আহ্বায়ক ও কয়রা ও পাইকগাছা ৬ আসনের এমপি পদপ্রার্থী আগ্রহী মমরেজুল ইসলাম ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান (রনু’র) বিরুদ্ধে।
কয়রা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম ও কয়রা থানার মহারাজপুর ইউনিয়নের জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান সহ তার সন্ত্রাসী বাহিনী জেলার নেতাদের নাম ভাঙ্গিয়ে কিছুদিন যাবত বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় ঘের মালিক ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান ও তার পিতা নুরুল ইসলামকে মারপিট সহ ঘেরের বাসা ভাঙচুর করেন এবং ঘের দখল করে নেয়। তাদের বলা হয় তারা যেন আর ওই ঘেরে না যায় গেলে তাদেরকে মেরে ফেলে দেয়া হবে বলে হুমকি দেন বলে অভিযোগ করেছেন ৪নং কয়রার ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান হেলাল ও তার পিতা নুরুল ইসলাম।
এ বিষয়ে ঘটনাস্থলে গেলে নাম না প্রকাশে অনিচ্ছুক একজন বলেন হ্যাঁ ঘটনা সত্য আমাদের সামনে ঘেরের বাসা ভাঙচুর মারপিট করেন মাসুম ও সাঈদ বিশ্বাসের সন্ত্রাসী বাহিনী।
নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন আমি মারপিট ও ভাঙচুর লুটপাটের সময় ঘটনাস্থলে ছিলাম আমার সামনে ভুক্তভোগী মোস্তাফিজ রহমান হেলাল কে মারছেন। তারা বলেন আমাদের নাম বলবেন না, বললে মাসুম বিল্লাহ সাঈদ বিশ্বাস ও মুস্তাফিজ আমাদের উপর অত্যাচার করতে পারে বলে জানান।
এ বিষয়ে খুলনা জেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহ্বায়ক। মমরেজুল ইসলামের কাছে কয়েকবার মোবাইল দিলে মোবাইল রিসিভ করেননি।
এ ব্যাপারে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে অভিযোগটি সত্যি কিনা যাচাই করার জন্য তাকে মোবাইলে কল দিলে আতাউর রহমান রনু বলেন আমি কিছুই জানিনা আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মহারাজপুর ৩নং ওয়ার্ডের বিএনপির সভাপতি গাজী ইউনুস বলেন, বিএনপি’র প্রোগ্রাম আসলে আমাদের ১০ হাজার টাকা করে চাঁদা দিতে হয়। জমি যার হয় হোক বা যে হারি নিক এটা কোন বিষয়ই না ঘের আমাদের করতে দিতে হবে। এটা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মমরেজুল ইসলামের নির্দেশে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কয়রা থানার ওসি নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাকে বিষয়টি অবগত করা হয়নি, তবে আমরা পরে জানতে পারি একটি জিডি হয়েছে ৪ জনের নাম উল্লেখ করে। বিষয়টা পুলিশ তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান হেলাল বলেন, ইতিমধ্যে আমার এই ঘেরের বাসাটি চার বার ভাঙচুর করা হয়েছে যখন থেকে জেলা বিএনপি’র এই নতুন কমিটি হয় যারা ১৭ বছর রাজপথে ছিল না তাদেরকে হঠাৎ করে কমিটি দিলে আমাদের মতো বিগত দিনের ত্যাগী নেতা কর্মীরা অন্যায় অত্যাচার জুলুমের শিকার ও বিপদগ্রস্ত হয়েছে বলে জানান। খুলনা যুবদলের সাবেক সদস্য বলেন, বিএনপি হয়ে বিএনপির পরিবারের ক্ষতি করছে বিষয়টি গ্রুপিংয়ের কারণে হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

