
মার্শাল হাসান :
বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউখাইর এর দ্বিতীয় সেমিনার ও কোচেস গ্রেডিং ২০২৫। আয়োজনে বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ। উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডি আইজি আপেল মাহমুদ।
আরো ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সন্মানিত সাধারণ সম্পাদক শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউকাই এর সভাপতি সামশের আলম ভুইয়া।কোষাধ্যক্ষ সেন্সি আফজাল ইসলাম, কিউখাইর চট্টগ্রাম বিভাগীয় প্রধান সেন্সি এবি রনি সহ সারা বাংলাদেশ থেকে আগত কোচ ও কিউখাই সদস্যগন।দুইদিনের এই ট্রেনিং কারাতে উন্নয়ন জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে অংশ গ্রহণকারীরা মনে করছেন।সবাই আনন্দি চিত্তেই অংশ গ্রহণ করেছে।দুইদিনের সোতোকান কারাতে ট্রেনিং কক্সবাজার সমুদ্র সৈকত ও কক্সবাজার জিমনেসিয়াম ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন শিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু। রেফারি ট্রেনিং পরবর্তী সারফিকেট বিতরণের মধ্যে দিয়ে সেমিনার এর সমাপনী ঘোষণা করেন সেন্সি এবি রনি।
টাংগাইল জেলার সোতোকান কারাতে দো এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মার্শাল হাসান উক্ত সেমিনারে অংশ গ্রহণ করেন। রেফারি ট্রেনিং ৯টার দিকে শেষ হবে।

