
লিও :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহি সংগঠন তীর্থক নাটক আগামী ২৯,৩০ তাদের ৩২ বছর পুর্তি উপলক্ষে আয়োজন করছে দুই দিন ব্যাপি পথ নাটক উৎসবের। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব ফরিদউদ্দীন খান পথনাট্য উৎসবের শুভ উদ্বোধন করবেন।
“নাটক শুধুই শিল্প নয় শোষণ মুক্তির হাতিয়ার ” এই শ্লোগান কে ধারণ করে ১৯৯৪ সালে মতিহারের সবুজ চত্বরে যাত্রা শুধু করে সংগঠনটি।
জন্মের পর থেকে দেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে নাটকের মাধ্যমে শৈল্পিক প্রতিবাদ করে আসছে। সংগঠনের বর্তমান সভাপতি সৌরব ও সাধারণ সম্পাদক সোহান জানান নাট্য আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তনের অদম্য ইচ্ছে থেকে সৃষ্টি থেকে আজ অবধি আবহমান সংস্কৃতির আবহমান ধারাকে বিকশিত করার কাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের সকলকে উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

