
মনিরুজ্জামান মনির :
মৌলভীবাজার সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেনের সাথে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড, এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় ইউএনও মোঃ রাজিব হোসেন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতায় সমস্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনগণের সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবালের নেতৃত্বে এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান, মুক্তিবাণী নিউজ এর সম্পাদক মনিরুজ্জামান মনির, বিশ্বজিৎ কর (সহকারী বার্তা সম্পাদক দৈনিক মৌমাছি কন্ঠ) সাংবাদিক সমশাদ আহমদ, দুরুদ আহমেদ, তরফদার মামুনুর রশীদ মামুন, পায়েল আহমদ, ফজলুর রহমান, এনামুল হক আলম, সাইফুল ইসলাম, মহসিন আহমদ, জুসেফ আলী, এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সাংবাদিকরা ইউএনওর কাছে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সাংবাদিক নির্যাতন রোধ, এবং প্রশাসনিক জটিলতা দূর করার দাবি তুলে ধরেন।
ইউএনও মোঃ রাজিব হোসেন তার দায়িত্ব গ্রহণের পর থেকেই মৌলভীবাজারের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন এবং এ লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকাকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন। মতবিনিময় শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউএনওর নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়।

