
শুকুর আলী-নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকশত মোটরসাইকেলের শোভাযাত্রার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি সম্পন্ন করেছেন বিএনপি নেতা ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দেলদুয়ার সদর, ফাজিলহাটি ইউনিয়ন ও লাউহাটি ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আন্দোলনে নিহত-আহতদের জন্য দোয়া প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকালে দেলদুয়ার বাজারে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা এবং আগত জনসাধারণের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন রবিউল আওয়াল লাভলু।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত মেনে সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করতে হবে। বিএনপি কখনো অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেয় না। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন।” সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। আমি নিজে অন্যায় করিনা, অন্যায়কে প্রশ্রয়ও দেই না। অন্যায়কারী যেই হোক, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করুন।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ তালুকদার, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলু তালুকদার, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ, না

