
নিজস্ব প্রতিনিধি :
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কনসালটেশন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নে লাগাতার অবস্থান কর্মসূচিতে আবারো প্রেসক্লাবের সামনে।
কিন্তু অদ্যবধি সুপারিশ কৃত স্কুলগুলো জাতীয়করণের ঘোষনা না আসায় শিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকনের নেতৃত্বে আসা শিক্ষকেরা জানান যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনের রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, নীলফামারী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জলঢাকা উপজেলা সভাপতি মোঃ মজিবর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, রশিদুল ইসলাম, মোঃ মাহবুব রানা, সুজন রায় সহ সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিগণ।

