
পরাশর মুখার্জি রিপন :
আশাশুনি প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পরে কুল্লা টু দর্গাপুর রোডে কারপেটিং এর কাজ শুরু হওয়ায় জনমনে আনন্দ উচ্ছ্বাস ও স্বস্তি ফিরে এসেছে। প্রায় দুই বছরের অধিক সময় কুল্লা টু দর্গাপুর রোডের পথযাত্রী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বায়ু দূষণে ভুগছেন। খুলনার এস এস ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান ঈদকে সামনে রেখে কার্পেটিং এর কাজ শুরু করেছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানের কুল্লা টু দর্গাপুর রোড ম্যানেজার শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, (৩১শে) মে থেকে প্রায় ৬ কিলোমিটার রাস্তার কার্পেটিং এর কাজ চলমান আছে। কার্পেটিং এর কাজটি চারটা পয়েন্টে বিভক্ত।
ইতিমধ্যে একটি পয়েন্ট এর কাজ শেষ হয়েছে, আরেকটি পয়েন্টের কাজ চলমান আছে। আরো দুইটা পয়েন্টের কাজ ঈদের আগে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এলাকাবাসী ও জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মাসুম বিল্লাহ জানান লক্ষাধিক পথযাত্রী, এলাকাবাসী, ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বায়ু দূষণের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন। এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম বিল্লাহ সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ও ঈদকে সামনে রেখে কার্পেটিং এর কাজ শুরু হওয়ায় খুলনার এস এস ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ও একান্ত প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যেন এই কার্পেটিং এর কাজ ঈদের আগেই শেষ হয় এজন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাহলে সকলে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে বলে মনে করেন।

