
মনির হোসেন চৌধুরী :
ঢাকার উত্তরখান কাচঁকুরা ভারারণি, রাউজার পাড়া এলাকায় সরকারী খাস জমিতে জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ী নির্ম্মানের অভিযোগ উঠেছে শামসুল বেপারী বিরোদ্ধে। সুত্র মতে জানাযায় সরকারী খাস জমি ভরাট করিয়া উহার চারদিকে উঁচু ওয়াল করিয়া জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে । এই রাস্তার কারনে বর্তমানে ৪টি পরিবার বন্দি জীবন যাপন করতে হচ্ছে, ৬টি প্লটের মালিক এখানে বাড়ী তৈরী করতে পারছে না। নাদিম হাছান নামে এক বাড়ীওলা জানান শামসুল বেপারীকে বাদা দিলে সে আমাদের কথা কর্ণপাত করে না,আমাদের এলাকাবাসীদের উপেক্ষা করে সে উক্ত ওয়াল নির্মান করিয়াছে। উক্ত সম্পত্তির তফসিল পরিচয় পরিচয়ে জানাজায় জেলা- ঢাকা, থানা- উত্তরখান, মৌজা- উত্তরখান, আর.এস- ১ (ক) নং খতিয়ান, আর.এস- ৭০৩৯, ৭১০৯ নং দাগের সরকারী সম্পত্তির (হালট) বটে । গত ২৫শে নভেম্বর ২০২৪ইং তারিখে ঢাকা জেলা প্রশাসকের বরাবর এ ব্যাপারে আবেদন করেন আঃ জব্বার ও রাশিদা আক্তার । প্রশাসন এই ব্যাপারে দুত্র পদক্ষেপ না নিলে এই রাস্তার পতিবন্ধকতা নিয়ে কোন সময়ে রক্তক্ষয়ি সংষর্ষ হতে পারে বলে স্থানীয় মহল মনে করে।

