
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ২৯.০৪.২০২৬
ঝিনাইদহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান।
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মো. কামরুজ্জামান। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, শব্দ দূষণ রোধে সচেতনতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ দূষণ রোধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। হাইড্রোলিক হর্ণ, লাউড স্পিকার ও উচ্চশব্দে মাইকিং বন্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

