
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন–এর সঙ্গে আজ অনুষ্ঠিত হলো ঢাকা মহানগর উত্তর কৃষকদলের মতবিনিময় সভা। উত্তরা এলাকায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক আসাদুল আরএস ডল, সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং মহানগর উত্তরের ৮টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবরা।
সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষ বিজয়ের লক্ষ্যে মাঠে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন—
“ঢাকা-১৮ আসনের মানুষের অধিকার, গণতন্ত্র এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য আমরা জনগণের পাশে আছি ও থাকব। কৃষক সমাজ এ দেশের মেরুদণ্ড, আর কৃষকদল আমাদের সংগঠনের হৃদয়। আমি বিশ্বাস করি, কৃষকদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির শক্তি আরও হাজারগুণ বৃদ্ধি পাবে।
আগামী দিনের লড়াই দেশ ও কৃষকের অধিকারের লড়াই—এই লড়াই আমরা সবাই মিলে সফল করব ইনশাআল্লাহ।”
তিনি সকল নেতা-কর্মীকে সাংগঠনিক শক্তি আরও জোরদার করার আহ্বান জানান এবং মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

