
মাদককে নির্মূল ও সচেতনতা মাদকের কুফল ও প্রতিকার শীর্ষক সেমিনার
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
মাদক নির্মূল পত্রিকার ও মাদকের কুফল ও সচেতনতা মূলক সেমিনারের আয়োজন করেন লালমনিরহাট জেলা বিএনপি । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু । সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটি ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি । শতকরা ১২ জন মাদকাসক্ত আমাদের জেলা লালমনিরহাট ভারতীয় সীমানা থাকায় আরও বেশী হতে পারে। মাদকটাকে নির্মূল করতে হবে সচেতন হতে হবে মাদকের কুফল ও প্রতিকার শীর্ষক সেমিনার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এ কে এম মমিনুল হক । বিশেষ অতিথি জনাব একেএম মমিনুল হক মাদকের কুফল ও নির্মূল সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন ।
আমাদের প্রথমে জানা দরকার মাদকাসক্তির কারণ সুমহঃ-
(১) দলগত চাপ বা মাদকাসক্ত সঙ্গী সাথিদের প্রভাব ও প্রলোভন।
(২) মাদকদ্রব্যের প্রতি কৌতূহল,অজ্ঞতা অসচেতনতা, মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক এবং ধর্মীয় শিক্ষার অভাব।
(৩)পারিবারিক দ্বন্দ্ব, কলহ,অবিশ্বাস ও অশান্তি।
(৪)দূর্বল ব্যক্তিত্বএবং মানসিক চাপ সহ্য করার ক্ষমতার অভাব।
(৫)পরিবারের অন্যান্যদের মাদকদ্রব্য গ্রহণ ও মাদক ব্যবসায় জড়িত থাকা।
(৬)পরিবারে অপসংস্কৃতির চর্চা এবং অভিভাবক এর উচ্ছৃঙ্খল জীবনযাপন।
(৭) অভিভাবকের উদাসীনতা, অবহেলা ও অতিরিক্ত শাসন কিংবা অতি আদরের সন্তান
(৮) বিবাহবিচ্ছেদ,বহু বিবাহ এবং পরিবার ভেঙ্গে যাওয়া।
(৯) পাপ কাজে সম্পৃক্ততা ও অবৈধ উপার্জন,মিথ্যা সুদ ঘুষ,খুন,যেনা,ব্যভিচার,অবিচার, প্রতারণা ইত্যাদি ।
উক্ত মাদক বিরোধী সেমিনারে লালমনিরহাট জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও লালমনিরহাট জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।

