
মো: সুজন আলী ,
শৈলকুপা থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হলেন, সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার।
শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং এলাকায় অশান্তি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নায়েব আলী জোয়ার্দার এলাকায় সক্রিয় হওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং এলাকায় অশান্তি সৃষ্টির পরিকল্পনার তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

