
মাসুম বিল্লাহ:
খুলনা জেলা তাঁতী দলের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল।
খুলনা জেলা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলমগীর হোসেন মাস্টার, মাহাতাব হোসেন, ইয়ারুল ইসলাম সবুজ, মামুন গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ. হালিম সরদার এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, মিলন গাজী, বেলায়েত হোসেন, ডাক্তার কোবির মোল্লা, জামাল মোল্লা, ফিরোজ চৌধুরী, মোঃ সুজন, শংকর দে, লাখাই মনিরুল ইসলাম, আহ্বায়ক মোহাম্মদ লিটন, সদস্য সচিব (ডুমুরিয়া) শালা এবং মহসিন খানসহ ফুলতলা উপজেলা তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

