
মোঃ রুবেল সিকদার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার সেহাংগল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নিজ বাড়িতে অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কৃত সাব্বির হোসেন সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, সাব্বির হোসেন ১ টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হবে।

