
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম ,
৯ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষ কাঞ্চন-১ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় দিনাজপুর জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টামণ্ডলী অংশগ্রহণ করেন।
উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে—
দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি মহোদয়
দিনাজপুর-২: মোঃ সাদিক রিয়াজ,এমপি মহোদয়
দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি মহোদয়
দিনাজপুর-৪: মোঃ আখতারুজ্জামান মিয়া,মাননীয় হুইপ এবং এমপি মহোদয় দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক, এমপি মহোদয় ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মো: রফিকুল ইসলাম, জেলা প্রশাসক,দিনাজপুর, ডাঃ মো: জাহাঙ্গীর কবির,পরিচালক,দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল,দিনাজপুর। মোঃ জেদান আল মুসা, পিপিএম (সেবা) পুলিশ সুপার, দিনাজপুর ডাঃ মোঃ গোলাম রসুল রাখি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) দিনাজপুর, মোঃ মোফাজ্জল হোসেন দুলাল — চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি মোঃ বখতিয়ার আহম্মেদ কচি সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপিএছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। দিনাজপুরের শান্তি নিরাপত্তা ও জনকল্যাণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা।

