
জেলা প্রতিনিধি :
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস জনাব মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান কাহারোল সার্কেল-এর নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ কাহারোল থানা, দিনাজপুর সহ থানার একটি চৌকস টিম ৫ আগস্ট ২০২৬ খ্রি. রাত্রি আনুমানিক ০৪.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার কাহারোল থানাধীন ০৫নং সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্ম সংলগ্ন দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে কাহারোল থানা পুলিশের একটি রাত্রিকালীন টহল দল নিয়মিত তল্লাশিকালীন কার্যক্রম পরিচালনা করছিল। একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান, যার (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ন-৪৬-৬৬১), থামিয়ে তল্লাশিকালীন সময় পিকআপ ভ্যানটির ভেতরে থাকা ৩টি বস্তা থেকে মোট ৮৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটি জব্দসহ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিকআপ ভ্যানে থাকা নিম্নোক্ত ২ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয় ১। মোঃ শফিকুল ইসলাম ৫২ পিতা: মৃত আব্দুল রশিদ, সাং- রানীপুর থানা- চিরিরবন্দর ২। শ্রী রন্ধন চন্দ্র রায় ২৮ পিতা: শ্রী মনমথ চন্দ্র রায় সাং- গড়নুরপুর, থানা- কাহারোল, উভয়ের জেলা দিনাজপুর।
প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবসার আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকের চালান সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাহারোল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং মাদক চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাহারোল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।

