
মো. আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি :
গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই গণহত্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। ৫ আগস্ট উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এর আগে
সকাল ৯ ঘটিকায় গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো.শওকত হোসেন সরকারের নেতৃত্বে সিটি কর্মকর্তাবৃন্দ।আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান:স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুধী সমাজ উপস্থিত ছিলেন।

