
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় আজ (২১ জুলাই) কাজী আজাহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটস, সাঘাটা আয়োজিত ১৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ সময় তিনি স্কাউট আন্দোলনের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব, স্বেচ্ছাসেবামূলক মানসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষ, মানবিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

