
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা – ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় একটি ভলভো বাস ও একটি সি-লাইন বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। চব্বিশ মাইল এলাকায় দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়।
সকাল ১০ ঘটিকায় খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে কম পক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে ।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (২০জুলাই)২০২৬ খ্রিষ্টাব্দ পাবনা- নগরবাড়ি মহা সড়কের ২৪ মাইল নামক স্থানে সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা গামী সি লাইন ও পাবনা থেকে ছেড়ে আসা কাশিনাথপুর গামী ভলভো বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুই বাসের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

