
আসাদুল ইসলাম মিরপুর, কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খয়েরপুর বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে খয়েরপুর গ্রামবাসীর উদ্যোগে ও আমলা ইউনিয়ন বিএনপির একাত্মতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি খয়েরপুর ফার্ম রোড বাজার থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের কুফল তুলে ধরে এবং মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন,মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসঙ্গে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তোফাজ্জল হোসেন (সভাপতি, আমলা ইউনিয়ন বিএনপি),মাহফুজুর রহমান সুমন (সাধারণ সম্পাদক, আমলা ইউনিয়ন বিএনপি),মো. এমদাদুল হক এমদাদ (কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী),মো. মজিবুর রহমান (সহসভাপতি, আমলা ইউনিয়ন বিএনপি),মো. মারফত আলী (সহসভাপতি, আমলা ইউনিয়ন বিএনপি),মো. হাসান আলী (যুগ্ম সাধারণ সম্পাদক, আমলা ইউনিয়ন বিএনপি),খন্দকার শাহীন আলম (সাংগঠনিক সম্পাদক, আমলা ইউনিয়ন বিএনপি)এছাড়াও আমলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ র্যালিতে অংশ নেন।
সমাবেশ শেষে বক্তারা একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনতামূলক সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

