
জসিম তালুকদার, চট্টগ্রাম :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সরকারি প্রাথমিক তথ্যানুযায়ী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপকূলীয় এই উপজেলায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং রাস্তাঘাট ও মৎস চিংড়িঘেরসহ অন্যান্য অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে আরো রয়েছে প্রাণিসম্পদ, শিক্ষা প্রতিষ্ঠান, জমির ফসলের চরম ক্ষয়ক্ষতি, ও প্রাণহানীর মতো ঘটনা।
ক্ষতির বিবরণে দেখা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রাথমিক হিসাবে মৎস্য খাতেই বাঁশখালী উপজেলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার টাকা, যা পুরো জেলার মধ্যে সর্বোচ্চ। এবং ৪,৫১০টি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। এবং প্রায় ৪৪ হাজার ৭৯৩ হেক্টর জমির ফসল সহ ৮৪৬টি সড়ক ক্ষতিগ্রস্তের রেকর্ড করা হয়। প্রাণহানিতে বন্যায় ও পাহাড় ধসে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সরকারি ভাবে চাল ও নগদ অর্থ বরাদ্দ দিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

