
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত আদিল উদ্দিনের ছেলে লাল মিয়া (৬৫)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

