
মুহিবুর রহমান খান-নাগেশ্বরী (কুড়িগ্রাম) :
ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মাদরাসাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করে গৌরবময় সাফল্য অর্জন করেছে আল-কাওছার মেরিট মাদরাসা, নাগেশ্বরী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সম্মিলিত ফল। এ সাফল্য শুধু মাদরাসার নয়, বরং সমগ্র নাগেশ্বরীবাসীর জন্য গর্বের বিষয়।
এ উপলক্ষে ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তির পরিচালক জনাব মোঃ আব্দুল কাদের-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর শিক্ষাবান্ধব উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মানসিকতার ফলে অসংখ্য শিক্ষার্থী শিক্ষাবৃত্তি অর্জনের সুযোগ পেয়েছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়েছে, তিনি যেন জনাব মোঃ আব্দুল কাদেরকে সুস্থতা, নেক হায়াত এবং দ্বীন ও শিক্ষার খেদমতে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করেন। আমিন।
আল-কাওছার মেরিট মাদরাসা, নাগেশ্বরী দীর্ঘদিন ধরে জ্ঞান, নৈতিকতা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

