
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান ধ্বংস করা হলো প্রায় এক লাখ টাকার জাল ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা প্রায় এক লাখ টাকা মূল্যের এসব অবৈধ জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
জলজ সম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

