
মুহাম্মাদ রাকিবুল ইসলাম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ নিশ্চিত করতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তি সহজ করলেও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ ধরনের অপপ্রচার সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য হুমকি। তাই তথ্য প্রচারের আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা এবং প্রচলিত আইন সম্পর্কে সচেতন থাকা জরুরি।
ইওউএনও রুবানা তানজিন বলেন, গুজব প্রতিরোধে প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ওসি শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব সুলতান কবির, সাংবাদিক শাহআলম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

