
মাসুম বিল্লাহ
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুজ্জামান মনিকে খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য তিনি দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এক প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান মুরাদ বলেন, “খুলনার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে যোগ্য ব্যক্তিকে এই গুরুদায়িত্ব অর্পণ করার মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। মনিরুজ্জামান মনি ভাইয়ের কর্মদক্ষতা, সততা এবং স্বচ্ছ রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা খুলনার সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি মনিরুজ্জামান মনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, খুলনাবাসীর প্রত্যাশা পূরণে তিনি তাঁর মেধা ও যোগ্যতার পূর্ণ প্রয়োগ ঘটিয়ে ওয়াসাকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হবেন।
এই নিয়োগে খুলনা মহানগরীর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, মনি ভাইয়ের নেতৃত্বে ওয়াসা সেবার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে।

