
দীপক শর্মা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি প্রণোদনা দেওয়ার কথা বলে এক অসহায় বৃদ্ধার স্বর্ণের চুড়ি ও কানের দুল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পৌরশহরের বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি নিজেকে সরকারি প্রণোদনার সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিয়ে বৃদ্ধা মহিলাকে জানান যে, তাকে একটি ছবি তুলতে হবে। এ সময় তিনি দাবি করেন, ছবিতে স্বর্ণের অলংকার দেখা গেলে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তার কথায় বিশ্বাস করে বৃদ্ধা মহিলা কানের দুল ও হাতের স্বর্ণের চুড়ি খুলে দেন।
অভিযোগ রয়েছে, অলংকারগুলো হাতে নেওয়ার পর ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি বুঝতে পেরে বৃদ্ধা মহিলা কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
পরে স্থানীয়রা পীরগঞ্জ বণিক সরকারি ও এলএসডি গুদামের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে এই সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে বলে জানা যায়।

