
দীপক শর্মা
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীত প্রতিযোগিতা উপলক্ষে তিন দিনব্যাপী নাচ, গান, কবিতা, আবৃতি রচনা, বিতর্ক, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্ধনসহ অন্যান্যরা।
এই উৎসব উপলক্ষে এর আগে গত বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিন দিন প্রতিযোগিতা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ছয়টি বিভাগের ৪৬ জন বিজয়ীদের মাঝে বই ও পরিবেশবান্ধব গাছ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

