
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এখানে শিক্ষার মান হবে আন্তর্জাতিক পর্যায়ের। শিক্ষক নিয়োগসহ সব কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন বগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। এ কাজে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমেই একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

