
মোঃ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামের ক্যান্সার আক্রান্ত সুতি মালাকারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে কানাডা প্রবাসী সমাজসেবক ও রফিক আহমেদ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আহমদ রিপনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান তুলে দেন টিম জার্নালিস্ট’স কুলাউড়া-এর সদস্যরা।
জানা যায়, সুতি মালাকার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগের সঙ্গে সংগ্রাম করে আসছেন। তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে রফিক আহমেদ ফাউন্ডেশন।
সহায়তা প্রদানকালে টিম জার্নালিস্ট’স কুলাউড়ার সদস্যরা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা ক্যান্সার আক্রান্ত সূতি মালাকারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে, এই সহায়তা পেয়ে সুতি মালাকার ও তার পরিবারের সদস্যরা কানাডা প্রবাসী আহমদ রিপন, রফিক আহমেদ ফাউন্ডেশন এবং টিম জার্নালিস্ট’স কুলাউড়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার দৃষ্টান্ত স্থাপন করে এবং অসহায় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে।

