
শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা :
পাবনা (আমিনপুর) কাশিনাথপুর অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ফসলের হাট বসে সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাটে পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ফসলের ব্যাপক আমদানি লক্ষ্য করা গেছে। তবে আমদানির তারতম্য এবং ক্রেতা-বিক্রেতার ওপর ভিত্তি করে বিভিন্ন ফসলের দামে কিছুটা ওঠানামা দেখা গেছে।
আজকের হাটের প্রধান কৃষি পণ্যের বাজারদর নিচে তুলে ধরা হলো:
১. পেঁয়াজ ও রসুনের বাজারদর
বাঁধাই বা রাকি পেঁয়াজ: প্রতি মণ ১০৫০ থেকে ১১৫০ টাকা।
মোকামের বা চালানি পেঁয়াজ: প্রতি মণ ৯০০ থেকে ১০৫০ টাকা।
সুখ সাগর পেঁয়াজ: প্রতি মণ ৭০০ থেকে ৮৫০ টাকা।
রসুন (সব জাত): মানভেদে প্রতি মণ ১৪০০ থেকে ৩২০০ টাকা।
২. ধান ও অন্যান্য খাদ্যশস্য
ধান (সব ধরনের): প্রতি মণ ১০০০ থেকে ১২৫০ টাকা।
গম: প্রতি মণ ১৪০০ থেকে ১৬০০ টাকা।
যব: প্রতি মণ ১৭০০ থেকে ২০০০ টাকা।
ভুট্টা: প্রতি মণ ৯০০ থেকে ১০৫০ টাকা।
৩. তেলবীজ ও ডালজাতীয় ফসল
সরিষা: প্রতি মণ ৩৪০০ থেকে ৩৬৫০ টাকা।
তিল: প্রতি মণ ৩১০০ থেকে ৩৪০০ টাকা।
মসুরি বা তিসি: প্রতি মণ ৪১০০ থেকে ৪৪০০ টাকা।
মসুর ডাল: প্রতি মণ ৩৬০০ থেকে ৪০০০ টাকা।
মটর: প্রতি মণ ২৫০০ থেকে ২৮০০ টাকা।
খেসারি: প্রতি মণ ১৯০০ থেকে ২২৫০ টাকা।
৪. মসলা ও অন্যান্য ফসল
ধনিয়া: প্রতি মণ ৪৮০০ থেকে ৫৮০০ টাকা।
কালোজিরা: প্রতি মণ ১৩৮০০ থেকে ১৫২০০ টাকা।
পাট: প্রতি মণ ৪৬০০,৪৮০০ টাকা।
কলা: প্রতি হালি ১০ থেকে ২৫ টাকা।
বাজার বিশ্লেষণ ও বিশেষ দ্রষ্টব্য:
বাজার বিশেষজ্ঞদের মতে, কৃষি পণ্যের বাজার সর্বদা পরিবর্তনশীল। হাটে পণ্যের আমদানি ও চাহিদার ওপর ভিত্তি করে এই দাম যেকোনো সময় কম-বেশি হতে পারে। এছাড়া ভৌগোলিক অবস্থান ও এলাকাভেদেও ফসলের দামে কিছুটা পার্থক্য দেখা দিতে পারে।

