
নিজস্ব প্রতিনিধি :
গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুর্নীতিবাজ মহাপরিচালক লিয়াকত আলী লাকী গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান। ভারত হয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ট এই দুর্নীতিবাজ হাসিনার প্রায় পুরো সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থেকে দুর্নীতির মাধ্যমে প্রায় শত কোটি টাকা লোপাট করেছে। এ নিয়ে সে সময় বিভিন্ন দৈনিকে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে প্রায় নিয়মিত শেখ মুজিব, শেখ হাসিনা ও আওয়ামী লীগের গুণগান নিয়ে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেন। ভারতের বিভিন্ন নাট্যদল ও নাট্যশিল্পীদের এনে সংবর্ধনা অনুষ্ঠান করাসহ নাট্যোৎসবের নামে হিন্দুয়ানি সংস্কৃতির সম্প্রসারণে নিরন্তরভাবে তিনি কাজ করেছেন। নাট্যাঙ্গণে আওয়ামী ও ভারতের গুণগান গাওয়া তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে এসব হিন্দুয়ানি সংস্কৃতির বিকাশে নিরন্তর কাজ করে গেছেন লিয়াকত আলী লাকী। এদের মধ্যে অন্যতম তথাকথিত অভিনেতা ও নির্দেশক খন্দকার শাহ আলম অন্যতম। এই শাহ আলম আওয়ামী লীগের পুরো সময়ে শিল্পকলার কফি হাউস চালিয়েছেন।
এ প্রসঙ্গে মুঠো জানতে চাইলে তিনি বলেন, এসব বিরুদ্ধাচারন, ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত। ব্যক্তিগত আক্রোশের কারণেই একটি মহল এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন আমি কোন দলের নয়। তারা যদি এমন করতেই থাকেন আমি বিষয় টি নিয়ে ভাবতে হবে।

