
মোঃ তরিকুল ইসলাম খান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যকর্ম আজও মানুষের হৃদয়ে প্রেরণা জোগায়।
এসময় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথের সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিককর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে কবিগুরুর গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি আনন্দমুখর ও তাৎপর্যপূর্ণ হয়ে

