
আধিপত্য বিস্তারকে ঘিরে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ,আহত ১০ নিহত ১
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৩.০৪.২০২৬
ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহন শেখ নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে (দশ)টার দিকে শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নে মাধবপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও অন্তত দশজন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রামের খালপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরী সমর্থকদের সঙ্গে শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব বাসা তরিকুল সসাদাতের সমর্থকদের দীর্ঘদিনের সংঘর্ষের সূএপাত। মাধবপুর গ্রামে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মোতালেবের ছেলে।
বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধরের জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ এমরান মোহন শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্বাস শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

