
মো:হাফিজুল ওয়ারেছ, সখীপুর(টাঙ্গাইল )প্রতিনিধি:
সখীপুর ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পবিত্র ২৯ রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল শেষে গত ২২ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির, ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার), কর্মসংস্থান ব্যাংক, কালিহাতী শাখা, টাংগাইল।
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম জুয়েল, সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক, সখীপুর বাজার শাখা, টাংগাইল।
নতুন কমিটির নেতৃবৃন্দ সখীপুরের ব্যাংকিং খাতের উন্নয়ন, সমন্বয় বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

