
মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: মাহফুজ আহমেদ মুন্না
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে একত্রিত হয়ে তারা স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক খোঁজখবর নেন। এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে ব্যাচের বিভিন্ন সদস্য তাদের মতামত ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

