
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মান্নান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়। এই বিজয় উদ্যাপন উপলক্ষ্যে
উপজেলার ১০ নং শ্রীরামপুর ইউনিয়নের ১ ২ ৩ ও ৪ নং ওয়ার্ড পশ্চিম উত্তরপাড়া
আজ ১৫ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে নবীনগর উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিজিক সরকারের উদ্যোগে তাঁর নিজ বাড়িতে এক বর্ণাঢ্য মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। দুপুরের এই প্রীতিভোজে আসা সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজে আপ্যায়িত হন।
ভোজ শেষে উপস্থিত জনতার মাঝে এক অভূতপূর্ব আবেগ ও উল্লাস দেখা দেয়। এলাকার সাধারণ মানুষ আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিজিক সরকারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই—এই স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এলাকাবাসীর মতে, রিজিক সরকারের জনসেবা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে আগামী ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে বিজয়ী প্রার্থী আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
হাজী রফিকুল ইসলাম মিঠু, দুই দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপি।
আইনুল হক সরকার: সভাপতি, বিজনেস ফোরাম ও উপদেষ্টা, প্রবাসী ফোরাম বাহরাইন।
মাইনুল ইসলাম আজাদ।
রিজিক সরকার যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা কৃষকদল (আয়োজক)।
আবুল কালাম রমজান: যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকদল।
দেলোয়ার হোসেন সুমন সাধারণ সম্পাদক শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি।
বিল্লাল হোসেন: সহ-সভাপতি, শ্রীরামপুর ইউপি বিএনপি।
সাদেক মিয়া: যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীরামপুর বিএনপি।
নাসির উদ্দিন সরকার সাগর: সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শ্রীরামপুর ইউপি যুবদল।
শহিদুল্লা মেম্বার: সভাপতি, ১ নং ওয়ার্ড বিএনপি। ইসমাইল মেম্বার, মালেক মেম্বার: ৪ নং ওয়ার্ড।
এছাড়াও উপস্থিত ছিলেন আবু সায়েদ, জহিরুল ইসলাম, শাকিল মিয়া, আমজাদ হোসেন টুটুল, নজরুল হোসেন সরকার, জালাল সরকার, গিয়াস উদ্দিন ভূইয়া (সভাপতি, ২ নং ওয়ার্ড), ঈদন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা বলেন, আব্দুল মান্নানের এই বিজয় নবী নগরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।
এই বিজয়কে ত্বরান্বিত করতে এবং এলাকার উন্নয়নে রিজিক সরকারের মতো ত্যাগী নেতাদের আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চায় তৃণমূলের মানুষ।

