
নিজস্ব প্রতিনিধি :
সকল জল্পনা কল্পনার অবসান শেষে টান টান উত্তেজনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ নির্বাচন। একই সাথে অনুষ্ঠিত হয়েছে গণভোট হাঁ -না ।
এই আসনের প্রতিদন্ধী প্রার্থীর চেয়ে ৩৪৪৫০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ভোট দিয়েছেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে। এস এম জাহাঙ্গীর পেয়েছেন ১৪২৯৫৭ ভোট এবং আরিফুল ইসলাম পেয়েছেন ১০৮৫০৭ ভোট। ভোট গ্রহনের পুরো সময় শান্তি ও সৌহার্দপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভুমিকা ছিলো অনন্য। পুরো ঢাকা-১৮ আসনকে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিজিবি,পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন। এর ফলে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গতকাল এ আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে শান্তি পূর্ণ অবাধ ও নিরপেক্ষ। এ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৬ লাখ ৫০ হাজার ৩৯৮ জন।

