
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবী নগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই বিশাল উপজেলায় এখন বইছে নির্বাচনী হাওয়া।
মাঠে গড়াচ্ছে ভোটের সরঞ্জাম
আজ সকাল থেকেই নবীনগর উপজেলা চত্বর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
ব্যালট বক্স, সিলসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যরা নিজ নিজ কেন্দ্রের দিকে রওনা হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা।
মোট ৮ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুর্গম এলাকা ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিপি রেব পুলিশ ও আনসার সদস্য।
এছাড়া মাঠে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
সাধারণ মানুষের প্রত্যাশা
দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে এখন শুধু ভোট দেওয়ার অপেক্ষা।
সাধারণ ভোটারদের আশা, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন।
মোট ৮ জন প্রার্থীর মধ্যে গুঞ্জনে দুই জন মানে ধানের শীষ এবং ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, যা সাধারণ ভোটারদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

