
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
সরকারি এক প্রজ্ঞাপনে গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার (UNO) মোঃ মাহমুদ আল হাসানকে পদন্নোতি দিয়ে “বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সহকারী সিনিয়র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন সদাহাস্যোজ্জ্বল মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা। সরকারি একজন কর্মকর্তা হিসেবে (UNO) মোঃ মাহমুদ আল হাসান ছিলেন সর্বস্তরের মানুষের খুবই কাছাকাছি। বিদায়ী নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান বলেন, গাইবান্ধা সদর উপজেলায় আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে। গাইবান্ধার মানুষের ভালোবাসা,সহযোগিতা ও আস্থায় ভর করেই আমার পথচলা। চেষ্টা করেছি আমার অর্পিত দায়িত্ব সততা,নিষ্ঠা ও মানবিকতার সাথে যথাযথ ভাবে পালনের। তিনি আরও বলেন, “আমি গাইবান্ধা সদর উপজেলা থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। গাইবান্ধার মানুষ থাকবে আমার হৃদয়ে চিরকাল। এখানকার মানুষের স্মৃতি, সহকর্মী ও অভিজ্ঞতা সবকিছুই আমার পাথেয় হয়ে থাকবে।

