
মো: রিয়াজ হসান :
রবিবার (৩০ নভেম্বর) রাতে গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, স্থানীয়রা পুকুরে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ইতির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নিহত ইতি বেগম লতিফপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল।
গত ২৪ নভেম্বর ইতি বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মরদেহ উদ্ধারের পর থেকে রাসেলসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

